প্রথমবার কন্যাকে প্রকাশ্যে আনলেন কোয়েল মল্লিক
পাঁচ বছর আগে প্রথমবার মা হয়েছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মহাষ্টমীর দিন ছেলের নাম কবীর প্রকাশ করেছিলেন তিনি। তবে দ্বিতীয় সন্তান জন্মের পরও এত দিন কন্যাকে আড়ালে রেখেছিলেন।
অবশেষে এবারের দুর্গাপূজার সপ্তমীতে অনুরাগীদের কৌতূহল মেটালেন কোয়েল। মেয়েকে কোলে নিয়ে পরিবারের সঙ্গে পূজার বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন তিনি। কন্যার নাম কাব্য।
ছোট্ট কাব্যকে দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত—গায়ের রং, হাসি সব যেন ছোট্ট কোয়েলের প্রতিচ্ছবি। কোয়েল ও স্বামী নিসপাল সিং রানে দুই সন্তানকে নিয়ে পূজার শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে।
উল্লেখ্য, ২০২৪ সালে দেবীপক্ষে দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার খবর জানিয়েছিলেন কোয়েল। ২০১৩ সালে সাত বছরের সম্পর্কের পর প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন এই অভিনেত্রী।