সানি সংস্কারি কি তুলসি কুমারী’ পেল সেন্সর বোর্ডের ছাড়পত্র
বলিউডের আসন্ন রোমান্টিক-কমেডি ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ সেন্সর বোর্ড থেকে ইউ/এ ১৩+ সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ চলচ্চিত্রটি ১৩ বছর বা তার বেশি বয়সী দর্শকদের জন্য উপযুক্ত। তবে ছাড়পত্র পেতে নির্মাতাদের কিছু পরিবর্তন করতে হয়েছে।
🔹 যে পরিবর্তনগুলো করতে হয়েছে
একটি দৃশ্যে ব্যবহৃত ‘গার্ড’ শব্দটি মিউট করতে বলা হয়েছে।
বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের চুম্বন দৃশ্য প্রায় ৬০% কমানো হয়েছে।
ছবির শুরুতে মদ্যপানবিরোধী ডিসক্লেইমার যুক্ত করতে হবে।
সব শর্ত মানার পর ছবিটি ছাড়পত্র পেয়েছে। চূড়ান্তভাবে সিনেমার দৈর্ঘ্য দাঁড়িয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট ৪৫ সেকেন্ড।
শশাঙ্ক খৈতান পরিচালিত এই সিনেমায় বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন সান্যা মালহোত্রা, রোহিত সরাফ, মানীশ পল, অক্ষয় ওবেরয় ও অভিনব শর্মা।
মুক্তির আগে দর্শক আগ্রহ
ছবিটির অগ্রিম টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়েছে। দেশের প্রধান মাল্টিপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত প্রায় ৯,২০০ টিকিট বিক্রি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, মুক্তির আগেই এ সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে।
প্রথম দিনে ছবির আয় হতে পারে আনুমানিক ১০ কোটি ৫০ লাখ থেকে ১২ কোটি ৫০ লাখ রুপি। বিশেষজ্ঞদের মতে, ছুটির দিনে দর্শক সাড়া পেলে এটি বক্স অফিসে বড় সফলতা পেতে পারে।