শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › সন্তানের টিকা দিতে গিয়ে ভিডিও শেয়ার, আলোচনায় পরীমনি

সন্তানের টিকা দিতে গিয়ে ভিডিও শেয়ার, আলোচনায় পরীমনি

favicon
অনলাইন সংস্করণ
সন্তানের টিকা দিতে গিয়ে ভিডিও শেয়ার, আলোচনায় পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন আর নিয়মিত পর্দায় দেখা না গেলেও সামাজিকমাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি একটি গহনার ব্র্যান্ডের ফটোশুটে নীল ও সোনালি রঙের লেহেঙ্গায় নজর কাড়লেও এবার অন্য রূপে ধরা দিয়েছেন তিনি।


ব্যক্তিজীবনে অভিনেতা শরিফুল রাজকে প্রেম করে বিয়ে করেছিলেন পরীমনি। তাদের ঘর আলো করে আসে ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। তবে সম্পর্কের টানাপোড়েনের কারণে ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন এ তারকা দম্পতি। বর্তমানে কাজের পাশাপাশি ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়েই সময় কাটছে তার।


সম্প্রতি সামাজিকমাধ্যমে কালো বোরকা পরা অবস্থায় ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন পরীমনি। সেখানে তাকে বলতে শোনা যায়— “ছোটবেলায় রাজ্য আমাকে মা বলে ডাকত, এখন আম্মু ডাকা শুরু করেছে।”


মূলত সন্তানদের টিকা দিতে গিয়েছিলেন তিনি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন— “আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটি হলো ছোটখাটো একটি যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড়জনকে দেখেন কি করে।” এর সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।