জাতীয় পুরস্কারে প্রথমবার সম্মানিত রানি মুখার্জি, পরিচালনায় আসা নিয়ে জল্পনা
মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউড তারকা রানি মুখার্জি। তিন দশকের ক্যারিয়ারে এটাই তার জাতীয় পুরস্কারের প্রথম স্বীকৃতি। তবে অভিনয়ের পাশাপাশি এবার তিনি কি পরিচালনায় আসছেন?—এমন গুঞ্জন বলিউডে জোরেশোরেই চলছে।
তবে এখনই পরিচালক হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রানি। তার ভাষায়, “আমি এমন একজন শিল্পী, যে প্রতিনিয়ত শিখছে। প্রতিটি চরিত্রে আমি নিজেকে নতুনভাবে খুঁজে পাই।”
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রানি আরও বলেন, “আমি যত বছরই ইন্ডাস্ট্রিতে থাকি না কেন, নিজেকে সবসময় সিনেমার ছাত্রী হিসেবেই মনে করি। প্রতিটি ছবি, প্রতিটি পরিচালক, ফটোগ্রাফার, সবার কাছ থেকে শিখি। এমনকি ছুটিতে বা ভ্রমণে গেলেও মানুষদের হাঁটার ভঙ্গি, কথা বলার ধরন কিংবা কোনো অভ্যাস আমি পর্যবেক্ষণ করি। এই সূক্ষ্মতা আমার অভিনয়ে নতুন মাত্রা যোগ করে।”
পরিচালনায় আসার প্রসঙ্গে রানি বলেন, “সব কিছুরই একটা সময় আছে। এই পেশায় কখনোই নিশ্চিতভাবে ‘না’ বলা যায় না। তবে আপাতত পরিচালনার কোনো পরিকল্পনা নেই। আমি বুঝব, কবে সেই সময় আসবে। এখন আমি অভিনেত্রী হিসেবেই সুখী।