শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
শনিবার , ১৭ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › অনলাইন গেমে হেনস্থার শিকার অক্ষয় কুমারের মেয়ে নিতারা, সতর্ক করলেন বলিউড অভিনেতা

অনলাইন গেমে হেনস্থার শিকার অক্ষয় কুমারের মেয়ে নিতারা, সতর্ক করলেন বলিউড অভিনেতা

favicon
অনলাইন সংস্করণ
অনলাইন গেমে হেনস্থার শিকার অক্ষয় কুমারের মেয়ে নিতারা, সতর্ক করলেন বলিউড অভিনেতা

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন জেলার সাধারণ মানুষ। শুক্রবার বেলা দুইটার দিকে জেলা শহর মাইজদীতে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালিত হয়।


বিক্ষোভে অংশগ্রহণকারীরা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরসহ আশপাশের জেলা নিয়ে আলাদা বিভাগ গঠনের দাবি জানান। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে শহরের জেলা জামে মসজিদ চত্বরে হাজারো মানুষ জড়ো হন। সেখান থেকে মিছিল বের হয়ে জামে মসজিদ মোড়, টাউন হল মোড়, গণপূর্ত বিভাগ, মোহাম্মদীয় মোড় ঘুরে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামীর জেলা সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী ইউপি চেয়ারম্যান এম ইয়াসিন আরাফাত, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।


বক্তারা বলেন, দেশের প্রাচীনতম জেলা নোয়াখালী বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎস হলেও প্রশাসনিকভাবে অবহেলিত। তাঁরা দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে নোয়াখালীকে কুমিল্লার সঙ্গে যুক্ত করে নতুন প্রশাসনিক বিভাগ গঠনের পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মেনে নেওয়া হবে না। অবিলম্বে সিদ্ধান্ত বাতিল করে নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা করতে হবে।


এর আগে বৃহস্পতিবার সোনাইমুড়ীতে ‘ব্লকেড’ এবং চাটখিলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পালন করা হয়।