রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিনোদননোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজ দূষিত করা উচিত নয়’ — পিয়া জান্নাতুল

নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজ দূষিত করা উচিত নয়’ — পিয়া জান্নাতুল

favicon
অনলাইন সংস্করণ
নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজ দূষিত করা উচিত নয়’ — পিয়া জান্নাতুল

মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সক্রিয় থাকেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে অংশ নেওয়ার পর তিনি নিজের সামাজিক মাধ্যম পেজে সাক্ষাৎকারের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে লিখেছেন—

‘ভুল বার্তা ছড়ানো কখনোই দায়িত্বশীলতার পরিচয় নয়।’


পিয়া বলেন,

“যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে সমাজকে গঠন করা আপনার দায়িত্ব। নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধুমাত্র ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কোনোভাবেই পেশাদার কাজ নয়।”


তিনি আরও বলেন,

“যদি আপনি একজন পাবলিক ফিগার হন, মনে রাখবেন মানুষ আপনাকে অনুসরণ করে। আপনার প্রতিটি কথা ও প্রতিক্রিয়া তাদের প্রভাবিত করে। তাই প্রতিটি বেহুদা প্রশ্নের উত্তর দেওয়া দরকার নেই।”


প্রেজেন্টারদের উদ্দেশে তিনি পরামর্শ দেন—

“আপনারা কী প্রশ্ন করছেন, সেটি ৮০ শতাংশ আপনার দায়িত্ব। প্রডিউসার বা অন্য কেউ বললেও, সচেতন থাকা জরুরি। কারণ মানুষ মনে রাখে না কে প্রশ্ন করতে বলেছিল, তারা মনে রাখে আপনি প্রশ্ন করেছিলেন।”


নিজের বক্তব্যের শেষে পিয়া আহ্বান জানান—

“আসুন, আমরা সবাই একটু দায়িত্ব নিই। যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।”


উল্লেখ্য, পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। তিনি ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটান। অভিনয়ের পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কাজ করছেন এবং একসময় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে আইন পেশায় যুক্ত ছিলেন।