রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিনোদনআরিয়ান খানের ওয়েব সিরিজ নিয়ে রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি

আরিয়ান খানের ওয়েব সিরিজ নিয়ে রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি

favicon
অনলাইন সংস্করণ
আরিয়ান খানের ওয়েব সিরিজ নিয়ে রেড চিলিজ ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি

শাহরুখপুত্র আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’–কে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বলিউড। সিরিজটি নিয়ে মানহানির মামলা করেছিলেন ভারতের মাদকবিরোধী সংস্থার সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। এবার সেই মামলায় নতুন মোড় এসেছে।


বুধবার (৮ অক্টোবর) দিল্লির উচ্চ আদালত শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে সমন জারি করেছে।


অভিযোগে বলা হয়েছে, সিরিজটিতে এক মাদকবিরোধী কর্মকর্তার আদলে তৈরি একটি চরিত্র সরাসরি সমীর ওয়াংখেড়েকে নির্দেশ করে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।


সমীরের আইনজীবী আদালতে জানান, মামলার সংশোধিত আবেদন ইতোমধ্যেই জমা দেওয়া হয়েছে। সমীর বলেন, “সিরিজ মুক্তির পর আমাকে, আমার স্ত্রী ও বোনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও পোস্ট ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”


আদালত জানায়, মামলার কারণ যথেষ্ট হলেও আইনি প্রক্রিয়া মেনে চলা জরুরি। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে।


এর আগে, গত ২৬ সেপ্টেম্বর মামলার প্রথম শুনানিতে আদালত আবেদনটি সংশোধনের নির্দেশ দিয়েছিল। সেই অনুসারেই নতুন আবেদন জমা দেওয়া হয়।


উল্লেখ্য, ২০২১ সালে মুম্বাইয়ের এক নৌযানে মাদকবিরোধী অভিযানে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিলেন সমীর ওয়াংখেড়ে। সেই সময় থেকেই দুজনের মধ্যে বিরোধ শুরু হয়, যা এখন আদালত পর্যন্ত গড়িয়েছে।