বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › ‘আশিকি’ অভিনেতা রাহুল রায় ভাইরাল: বিহারের বিয়েবাড়িতে গিটারে লিপ-সিঙ্কে নস্ট্যালজিক মুহূর্ত

‘আশিকি’ অভিনেতা রাহুল রায় ভাইরাল: বিহারের বিয়েবাড়িতে গিটারে লিপ-সিঙ্কে নস্ট্যালজিক মুহূর্ত

favicon
অনলাইন সংস্করণ
‘আশিকি’ অভিনেতা রাহুল রায় ভাইরাল: বিহারের বিয়েবাড়িতে গিটারে লিপ-সিঙ্কে নস্ট্যালজিক মুহূর্ত

প্রায় সাড়ে তিন দশক আগে মুক্তি পাওয়া মহেশ ভাট পরিচালিত সিনেমা ‘আশিকি’ আজও দর্শকের স্মৃতিতে জ্বলজ্বলে। বিশেষ করে সিনেমার গানগুলো এখনও শ্রোতার মুখে মুখে ফেরে।


সেই ঝড় তোলা সিনেমার নায়ক রাহুল রায় বর্তমানে প্রবীণ বয়সে পৌঁছেছেন। সম্প্রতি বিহারের এক বিয়েবাড়িতে তাকে দেখা গেছে গিটার হাতে নিজের এক সময়ের সুপারহিট গান ‘Saanson Ki Zaroorat’–এর সঙ্গে লিপ-সিঙ্ক করতে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়েছে।


নেটিজেনদের সিংহভাগ প্রতিক্রিয়াই আফসোস আর দুঃখের। একজন লিখেছেন, “অর্থের জন্য কত কী করতে হয়!”, আরেকজন মন্তব্য করেছেন, “ভগবান কাউকে এমন খারাপ দিন দেখাক না।” আরও একজন লিখেছেন, “এভাবে ওকে দেখতে ভালো লাগছে না, বলিউডের লজ্জিত হওয়া উচিত।”


‘আশিকি’ মুক্তি পায় ১৯৯০ সালে, মাত্র ৩০ লাখ রুপি বাজেটে নির্মিত ছবিটি ব্যবসায় ৫ কোটি রুপি আয় করেছিল। সিনেমার সাফল্যের সঙ্গে রাহুল রায় ও নায়িকা অনু আগরওয়াল তৎকালীন সুপারস্টার হয়ে ওঠেন।


তবে পরবর্তী সময়ে রাহুল সেই খ্যাতির মর্যাদা ধরে রাখতে পারেননি। ‘জুনুন’ ছাড়া আর কোনও ছবিই তার ক্যারিয়ারে তেমন সাফল্য আনতে পারেনি। পরে টেলিভিশনে তার উপস্থিতি সীমিত হয়ে যায়। ২০২০ সালে মস্তিষ্কে স্ট্রোক হওয়ায় তার স্বাস্থ্যের দিকে দৃষ্টি দিতে হয়েছে। সে সময় হাসপাতালে বাকি বিল মিটিয়ে দেন সালমান খান।


এবার বিহারের বিয়েবাড়িতে গিটার বাজানোর ভিডিও প্রকাশিত হওয়ায় দেখা যাচ্ছে, ‘আশিকি’র সেই অভিনেতাকে এখনও জীবিকার জন্য কতটা লড়াই করতে হচ্ছে।