শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যায় তোলপাড়, জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি জনমনে

ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যায় তোলপাড়, জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি জনমনে

favicon
অনলাইন সংস্করণ
ঈশ্বরদীতে ৮ কুকুরছানা হত্যায় তোলপাড়, জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি জনমনে

পাবনার ঈশ্বরদীতে নির্মমভাবে ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ছানাগুলোকে হারিয়ে মা কুকুর অসুস্থ হয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে এই ঘটনা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে, আর জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি দাবি করছেন অনেকে।


জানা গেছে, ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের এক কর্মকর্তার স্ত্রী নিশি বেগম কুকুরছানাগুলোকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন। ঘটনার চিত্র ও বিবরণ অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই জনমনে ক্ষোভ বাড়ছে।


ঘটনাটি নাড়িয়ে দিয়েছে জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে। তিনি সামাজিক মাধ্যমে জানান, খবরটি দেখার পর থেকে তিনি স্বাভাবিক হতে পারছেন না।

অভিনেতা নিলয় আলমগীরও একটি পোস্ট দিয়ে এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি লিখেছেন, “ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মা কুকুরটি মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে।”


নিলয়ের পোস্টে মন্তব্য করে তৌসিফ লেখেন, “সকালে নিউজটা দেখার পর থেকে এখনো নরমাল হতে পারছি না।”


এ ছাড়া জয়া আহসান, তানিয়া বৃষ্টি, সাদিয়া আয়মানসহ আরও অনেকে এমন পশুনিষ্ঠুরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।


সবার দাবি একটাই—এই হত্যাকাণ্ডের দায়ে অপরাধীর বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক।