কাশ্মীর হামলায় মোদিকে দায়ী করায় নেহা সিং রাঠৌরের বিরুদ্ধে মামলা
এ বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করে আইনি জটিলতায় পড়েছেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠৌর।
সম্প্রতি এক মন্তব্যে তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি ও ধর্মের বিভাজনের ভিত্তিতেই দেশ চলছে।” এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, নেহা দাবি করেছিলেন—পেহেলগামের হামলায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সরকার, আর একজন স্বাধীন নাগরিক হিসেবে সে বিষয়ে প্রশ্ন তোলার অধিকার তাঁর আছে। এরপর বিভিন্ন সাক্ষাৎকারেও তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন যে এটি কোনো প্রতিবাদী গান নয়; বরং সরকারের দায়িত্বহীনতার বিরুদ্ধে যুক্তিযুক্ত প্রশ্ন।
এদিকে তাঁর মন্তব্য জাতিগত বিদ্বেষ ও রাষ্ট্রবিরোধী মনোভাব উসকে দিতে পারে অভিযোগে লখনউয়ের হজরতগঞ্জ থানায় মামলা করেন কবি অভয় প্রতাপ সিং (অভয় সিংহ)। তাঁর অভিযোগ—নেহার সোশ্যাল মিডিয়া পোস্ট সমাজের শান্তি বিঘ্নিত করতে পারে।
বিডি প্রতিদিন/কামাল