দাম্পত্যকলহ ভুলে স্বামীর কাছে ফিরলেন রিয়া গাঙ্গুলী, স্বীকার করলেন নিজের ভুল
কলকাতার অভিনেত্রী রিয়া গাঙ্গুলী ও অরিন্দম চক্রবর্তীর দাম্পত্যকলহ দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল। পরকীয়ার অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিলেন রিয়া। প্রকাশ্যে কান্নাকাটির ঘটনাও হয়েছিল।
তবে বছরের শেষে ছবিটা বদলে গেছে। স্বামীর সঙ্গে সম্পর্ক ঠিক করে আবার নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন রিয়া। তিনি স্বীকার করেছেন—স্বামীর বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ আনা তাঁর ভুল ছিল।
রিয়ার ভাষায়, “যেটা নিজেদের চার দেয়ালের মধ্যে মিটিয়ে নিতে পারতাম, সেটাকেই লোকসমক্ষে নিয়ে এসেছি। আমরা দুজনেই একে অপরকে অসম্মান করেছি। এই ভুলের দায় আমি নিচ্ছি।”
তিনি আরও জানান, এই ফাঁকেই অন্য কেউ সুযোগ নিতে চেয়েছিল। “আমি অনেক ভুল করেছি, তবু আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে গ্রহণ করেছেন,” বলেন রিয়া।
অভিনেত্রীর মতে, বর্তমান সময়ে তারা স্বামী–স্ত্রী নয়, বরং আঘাত পাওয়া দুই মানুষ হিসেবে একে অপরকে সাপোর্ট দিচ্ছেন। “মানুষ ভুল করতেই পারে, কিন্তু তা ঠিক করে নেওয়াটাই গুরুত্বপূর্ণ,” বলেন তিনি।
অন্যের সংসার ভাঙার অভিযোগও উড়িয়ে দিয়ে রিয়া জানান, “আমি শুধু আমার স্বামীর সঙ্গেই থাকতে চাই। তিনিও অন্য কোনো নারীকে বাড়িতে আনেননি। দুজনেই সংসারটা বাঁচাতে চেয়েছি বলেই এটা সম্ভব হয়েছে।”
উল্লেখ্য, রিয়া গাঙ্গুলী শাকিব খান অভিনীত ‘বরবাদ’ চলচ্চিত্রে নীতুর বোন মিতুর চরিত্রে অভিনয় করেছিলেন।