বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › কলকাতার অভিনেতা জীৎ আহত, নতুন সিনেমার শুটিং স্থগিত

কলকাতার অভিনেতা জীৎ আহত, নতুন সিনেমার শুটিং স্থগিত

favicon
ভোরের আলো ডেস্ক:
কলকাতার অভিনেতা জীৎ আহত, নতুন সিনেমার শুটিং স্থগিত

কলকাতার অভিনেতা জীৎ নতুন সিনেমা ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। পরিচালক পথিকৃৎ বসুর পরিচালনায় এই ছবির শুটিং চলাকালীন দুর্ঘটনা ঘটে। বর্তমানে সিনেমাটির শুটিং স্থগিত রাখা হয়েছে।


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করার সময় অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটেছে। পুরো সপ্তাহ জুড়ে শিডিউল থাকা সত্ত্বেও জীৎকে আহত হওয়ার কারণে শুটিং স্থগিত রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে শুটিং পুনরায় শুরু করার নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।


জিৎ ছবিতে ঐতিহাসিক চরিত্র ‘অনন্ত সিংহ’-এর ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটি মূলত অ্যাকশন ঘরানার এবং এতে ব্রিটিশবিরোধী আন্দোলনের উত্তাল দিনগুলো তুলে ধরা হবে। ১৯০৩ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া অনন্ত সিংহ ছিলেন মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক। তার জীবনের শেষ পর্যায়ে তিনি নকশালপন্থী রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন এবং সাধারণ মানুষের ত্রাতা হিসেবে ব্যাংক ডাকাতির মতো ঘটনার সঙ্গেও তার নাম জড়িয়ে রয়েছে।


পরিচালক পথিকৃৎ বসু জানান, এই বিতর্কিত ও ইতিহাসভিত্তিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার জন্য শুটিং চলাকালীন জীৎকে আহত হওয়ায় আপাতত শুটিং পুনরায় শুরুর নির্দিষ্ট তারিখ ঠিক করা সম্ভব হয়নি।