বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › সব গুঞ্জন উড়িয়ে নিউইয়র্কে একসঙ্গে ঐশ্বরিয়া–অভিষেক, হাসিমুখে ধরা পড়ল বচ্চন পরিবার

সব গুঞ্জন উড়িয়ে নিউইয়র্কে একসঙ্গে ঐশ্বরিয়া–অভিষেক, হাসিমুখে ধরা পড়ল বচ্চন পরিবার

favicon
ভোরের আলো ডেস্ক:
সব গুঞ্জন উড়িয়ে নিউইয়র্কে একসঙ্গে ঐশ্বরিয়া–অভিষেক, হাসিমুখে ধরা পড়ল বচ্চন পরিবার

কয়েক মাস ধরে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ও বিচ্ছেদের গুঞ্জন চলছিল। তবে নতুন বছরের শুরুতেই সেই সব গুঞ্জনে কার্যত ইতি টানলেন বচ্চন দম্পতি। নিউইয়র্কের রাস্তায় কন্যা আরাধ্যাকে সঙ্গে নিয়ে হাসিমুখে ঘুরতে দেখা গেছে ঐশ্বরিয়া ও অভিষেককে।


বিদেশের মাটিতে পরিবারের সঙ্গে তাঁদের একান্ত সময় কাটানোর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়। শীতের কনকনে ঠান্ডায় শীতকালীন পোশাকে এই দম্পতিকে চিনে ফেলেন এক অনুরাগী। অনুরোধে তাঁর সঙ্গে সেলফিতেও ধরা দেন ঐশ্বরিয়া ও অভিষেক।


ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত আড়ালেই থাকতে পছন্দ করেন এই তারকা দম্পতি। গত ডিসেম্বরেই মুম্বই বিমানবন্দর থেকে তাঁদের বিদেশ সফরের খবর সামনে এসেছিল। এবার সেই সফরের একাধিক ছবি ও ভিডিও প্রকাশ্যে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা।


এদিকে, দীর্ঘদিন ধরে চলা বিচ্ছেদের গুঞ্জন তাঁদের কন্যা আরাধ্যার ওপর কোনো প্রভাব ফেলেছে কি না—তা নিয়েও সম্প্রতি কথা বলেছেন অভিষেক বচ্চন। এক সাক্ষাৎকারে তিনি জানান, আরাধ্যা বয়সের তুলনায় বেশ পরিণত। তিনি বলেন, আশা করেন এসব গুঞ্জনের বিষয়ে সে কিছুই জানে না। পাশাপাশি জানান, ঐশ্বরিয়া খুব যত্নের সঙ্গে আরাধ্যাকে বড় করে তুলছেন এবং এখনো সে নিজস্ব ফোন ব্যবহার করে না—এই সিদ্ধান্ত বহু আগেই নেওয়া হয়েছে।


২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ঐশ্বরিয়া ও অভিষেক বলিউডের অন্যতম আলোচিত জুটি। ‘ধুম ২’ ও ‘গুরু’-এর মতো ছবিতে তাঁদের অন-স্ক্রিন রসায়ন আজও দর্শকদের মনে রয়েছে। পেশাগত দিক থেকে ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান: ২’ ছবিতে। অন্যদিকে, অভিষেকের ঝুলিতে রয়েছে একাধিক নতুন কাজ। খুব শিগগিরই তাঁকে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে শাহরুখ খান ও সুহানা খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।


নতুন বছরের শুরুতে বচ্চন পরিবারের এই একান্ত ছুটি যেন আবারও প্রমাণ করে দিল—সব ধরনের গুঞ্জনের ঊর্ধ্বে উঠে তাঁরা আজও একসঙ্গেই জীবনের আনন্দ ভাগ করে নিতে ভালোবাসেন।