শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাযুক্তরাষ্ট্র থেকে তৃতীয় চালানে ৫৮,৩৫৯ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় চালানে ৫৮,৩৫৯ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় চালানে ৫৮,৩৫৯ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৮,৩৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আরটেমিস নামক একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এটি সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে নগদ ক্রয় চুক্তি জিটুজি-০২-এর তৃতীয় চালান।


শনিবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ইতিমধ্যেই জিটুজি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে।


জিটুজি-০২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালানে দেশে এসেছে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম।


বর্তমানে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, জিটুজি-০১ চুক্তির আওতায় ইতিমধ্যেই ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।