শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাবৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় অব্যাহত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় অব্যাহত

favicon
ভোরের আলো ডেস্ক:
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার ক্রয় অব্যাহত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে নিলামের মাধ্যমে আরও ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।


তিনি বলেন, ১৬টি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে মোট ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কেনা হয়েছে। এ নিলামে প্রতি ডলারের কাটঅফ মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা।


চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরেও কয়েক দফায় নিলামের মাধ্যমে বৈদেশিক মুদ্রা কেনা হয়েছে।


সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক মোট ৪৩২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার কিনেছে।