শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসানির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে দৈনিক ১০ হাজার টাকা সীমা নির্ধারণ

নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে দৈনিক ১০ হাজার টাকা সীমা নির্ধারণ

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে দৈনিক ১০ হাজার টাকা সীমা নির্ধারণ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) মাধ্যমে লেনদেনে দৈনিক সর্বোচ্চ ১০ হাজার টাকার সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।


কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে এই নির্দেশনা কার্যকর হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত তা বলবৎ থাকবে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং সন্দেহজনক লেনদেন নিয়ন্ত্রণের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ বিষয়ে সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নতুন সীমা অনুযায়ী লেনদেন পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।