শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিনোদনমিথ্যা মামলা ও মানহানির অভিযোগে নিজের অবস্থান জানালেন মেহজাবীন চৌধুরী

মিথ্যা মামলা ও মানহানির অভিযোগে নিজের অবস্থান জানালেন মেহজাবীন চৌধুরী

favicon
ভোরের আলো ডেস্ক:
মিথ্যা মামলা ও মানহানির অভিযোগে নিজের অবস্থান জানালেন মেহজাবীন চৌধুরী

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা মামলা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে টার্গেট করার বিষয় নিয়ে নিজের অবস্থান প্রকাশ করেছেন।


রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি জানান, সম্প্রতি নানান বিষয়ে তাকে লক্ষ্য করে মানহানি ও হয়রানির চেষ্টা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় তিনি হয়রানির শিকার হয়েছিলেন, কিন্তু আদালত তাকে সেই মামলার বাইরে নিয়ে এসে সত্য প্রতিষ্ঠা করেছে।


মেহজাবীন আরও বলেন, যখন তিনি নতুনভাবে কাজে মনোযোগ দিতে শুরু করেছেন, ঠিক তখনই আবার তার খ্যাতি ও সুনামের প্রতি আঘাত করার চেষ্টা চলছে। তিনি এ প্রসঙ্গে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিওর কারণে অনেক শিল্পীকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই অগ্রহণযোগ্য।


অভিনেত্রী বলেন, বর্তমানে নারীরাই সহজ টার্গেট হিসেবে লক্ষ্য করা হচ্ছে এবং এ বিষয়টি কারা করছে তা তার জানা নেই। তিনি শুধু নিজের কাজেই মনোযোগ দিতে চান এবং আশা প্রকাশ করেন, সবাই তার পাশে থাকবে।