ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতার আহ্বান প্রধানমন্ত্রীর
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীকে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদের রক্ষা করা সম্ভব।
বুধবার (১১ মার্চ) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ আহ্বান জানান।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের মতে এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই এসব রোগ প্রতিরোধে আগে থেকেই প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। সবার সম্মিলিত সচেতনতা ও উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমানো সম্ভব।