মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ব বিমান শিল্পে বড় ধস, ৫৩ বিলিয়ন ডলার ক্ষতি
ভোরের আলো ডেস্ক:
২২ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে বিমান শিল্পে ভয়াবহ সংকট দেখা দিয়েছে। কয়েক সপ্তাহের ব্যবধানে শীর্ষ ২০টি তালিকাভুক্ত বিমান সংস্থার বাজারমূল্য থেকে প্রায় ৫৩ বিলিয়ন ডলার কমে গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রধান বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রুট বন্ধ এবং ফ্লাইট বাতিলের কারণে কোভিড-১৯ পরবর্তী সবচেয়ে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছে এয়ারলাইনসগুলো।
যুদ্ধ পরিস্থিতি চতুর্থ সপ্তাহে গড়ালে বিমান সংস্থাগুলোর নির্বাহীরা জ্বালানি সংকটের বিষয়ে সতর্ক করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে জেট ফুয়েলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এয়ারলাইনসগুলোর মোট ব্যয়ের প্রায় এক-তৃতীয়াংশ জ্বালানিতে ব্যয় হয়। ফলে জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে বিশ্বজুড়ে বিমান টিকিটের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সাধারণ যাত্রীদের ভ্রমণ খরচ কয়েক গুণ পর্যন্ত বাড়াতে পারে।
রবিবার | ২২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ব বিমান শিল্পে বড় ধস, ৫৩ বিলিয়ন ডলার ক্ষতি