পাকুন্দিয়ায় বাড়ছে হাম সংক্রমণ, আক্রান্ত ৪ শিশু
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ধীরে ধীরে বাড়ছে হাম রোগের সংক্রমণ। এখন পর্যন্ত চারজন শিশুর শরীরে এই রোগ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আক্রান্তদের মধ্যে ৮ মাস বয়সী এক শিশুকে উন্নত চিকিৎসার জন্য শহরের হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় হাম ধরা পড়ে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্য অনুযায়ী, আক্রান্ত শিশুদের বয়স ৮ মাস থেকে ৩ বছরের মধ্যে। তাদের হাসপাতালে আলাদা আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।