শনিবার , ১১ এপ্রিল ২০২৬
শনিবার , ১১ এপ্রিল ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাভরিতে ২,১৫৮ টাকা কমল সোনার দাম

ভরিতে ২,১৫৮ টাকা কমল সোনার দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
ভরিতে ২,১৫৮ টাকা কমল সোনার দাম

টানা চার দফা দাম বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

সোমবার (৬ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা, যা সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪৫,৮১৯ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২,৩৪,৬২১ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,০১,১৪৬ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬৩,৮২১ টাকা

সংগঠনটি জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে সোনার দাম আরও সমন্বয় করা হতে পারে।