শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় হামে ২ জনের মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ৫ জনের প্রাণহানি

২৪ ঘণ্টায় হামে ২ জনের মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ৫ জনের প্রাণহানি

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় হামে ২ জনের মৃত্যু, উপসর্গ নিয়ে আরও ৫ জনের প্রাণহানি

দেশে হাম রোগ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে আরও ৫ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

সোমবার (৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২৮২ জন এবং নিশ্চিত রোগী ১৮০ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৫৩৪ জন এবং নিশ্চিত রোগী ১ হাজার ৯৯ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৬ জন।

মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগ-এ। একই সময়ে জেলাভিত্তিক হিসাবেও ঢাকাতেই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে।