২৪ ঘণ্টায় হামে ৭ মৃত্যু, একদিনে আক্রান্ত ৬৪২: উদ্বেগ বাড়ছে
দেশে হাম-এর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে, আর বাকি ৬ জন হামের লক্ষণ নিয়ে মারা গেছেন।
একই সময়ে নতুন করে ৬৪২ জন হামে আক্রান্ত হয়েছেন, যা গত এক সপ্তাহের মধ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।
এছাড়া ১ হাজার ১৮৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৬৭৪ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের এই ঊর্ধ্বগতির কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।