শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় হামে ১ জনের মৃত্যু, শনাক্ত ৮০

২৪ ঘণ্টায় হামে ১ জনের মৃত্যু, শনাক্ত ৮০

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় হামে ১ জনের মৃত্যু, শনাক্ত ৮০

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও একজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে নতুন করে ৮০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৮৮৮ জনকে হামের সন্দেহভাজন রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪৫ জন।

এদিকে, এই সময়ের মধ্যে মোট ১৪ হাজার ৩৮৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২ হাজার ৪৮৯ জনের শরীরে।