২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮ রোগী
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে, আর বাকি দুজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের এ তথ্য জানানো হয়েছে।
একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৯ জন। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ১৮৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্বাস্থ্য সংশ্লিষ্টরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিচ্ছেন।