বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
হোমস্বাস্থ্যহামের রোগী ফেরানো যাবে না, সরকারি হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

হামের রোগী ফেরানো যাবে না, সরকারি হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
হামের রোগী ফেরানো যাবে না, সরকারি হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

দেশের সরকারি হাসপাতালগুলোতে হামের রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে শয্যাসংকটের অজুহাতে কোনো রোগীকে অন্যত্র পাঠানো যাবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার তথ্য জানানো হয়, যদিও এটি জারি করা হয়েছিল ২১ এপ্রিল।

নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালে আসা হাম বা হাম উপসর্গের রোগীদের শয্যা খালি না থাকলেও ফিরিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে হবে। তবে রোগীর অবস্থা জটিল হলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা যেতে পারে।

রেফারের ক্ষেত্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের নির্ধারিত রেফারাল চেইন অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট হাসপাতালের প্রধানকে দায় বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে। ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এ নির্দেশনায় সব সরকারি হাসপাতালকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।