রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাআবার কমলো সোনার দাম, ভরিতে কমেছে ২,২১৬ টাকা

আবার কমলো সোনার দাম, ভরিতে কমেছে ২,২১৬ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
আবার কমলো সোনার দাম, ভরিতে কমেছে ২,২১৬ টাকা

দেশের বাজারে আবারও সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী—
২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা,
২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা,
এবং ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ২১৩ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ২৩ এপ্রিলও সোনার দামে বড় ধরনের সমন্বয় আনা হয়, তখন ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ৫৭ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস—এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৫ বার কমেছে।