মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি
মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। রবিবার (৩ মে) এ সিদ্ধান্ত জানানো হয়।
সংস্থাটির ঘোষণা অনুযায়ী, নতুন এই মূল্য সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ২ পয়সা বৃদ্ধি পেয়ে ভ্যাটসহ ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মাসে এলপিজির দাম দুই দফায় সমন্বয় করা হয়েছিল। ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আবার ২১২ টাকা বাড়িয়ে দাম দাঁড়ায় ১ হাজার ৯৪০ টাকায়।