বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাস্বর্ণের দামে পতন, ভরিতে কমল ২,১৫৮ টাকা

স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ২,১৫৮ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ২,১৫৮ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

মঙ্গলবার (৫ মে) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৪০,৩৩৭ টাকা
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ২,২৯,৪৩১ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৯৬,৬৫৫ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৬০,১৪৭ টাকা

এর আগে গত ৩০ এপ্রিল বাজুস ভরিতে একই পরিমাণ অর্থ বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল।