মঙ্গলবার , ০৫ মে ২০২৬
মঙ্গলবার , ০৫ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাহরমুজে উত্তেজনায় নড়বড়ে যুদ্ধবিরতি, তেলের দামে বড় উল্লম্ফন

হরমুজে উত্তেজনায় নড়বড়ে যুদ্ধবিরতি, তেলের দামে বড় উল্লম্ফন

favicon
ভোরের আলো ডেস্ক:
হরমুজে উত্তেজনায় নড়বড়ে যুদ্ধবিরতি, তেলের দামে বড় উল্লম্ফন

হরমুজ প্রণালি-তে সহিংসতা বাড়ায় যুক্তরাষ্ট্রইরান-এর মধ্যে নাজুক যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও, যেখানে হঠাৎ করেই তেলের দাম বেড়ে গেছে।

আল জাজিরা-র প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে তেলের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড-এর দাম সোমবার প্রায় ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪.৪৪ ডলারে পৌঁছায়। পরে মঙ্গলবার ভোরে কিছুটা কমে তা ১১৩.৫৪ ডলারে নেমে আসে।

মূলত হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির জেরেই এই মূল্যবৃদ্ধি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে তারা ইরানের ছয়টি ছোট নৌকা ধ্বংস করেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে। তবে আইআরএনএ-কে উদ্ধৃত করে ইরানের সামরিক সূত্র যুক্তরাষ্ট্রের এ দাবি অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা অব্যাহত থাকলে বিশ্ববাজারে জ্বালানির দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে।