বুধবার , ০৬ মে ২০২৬
বুধবার , ০৬ মে ২০২৬
হোমস্বাস্থ্যদেশে পৌঁছেছে ১০ ধরনের নতুন টিকা, সংকট নিরসনে উদ্যোগ

দেশে পৌঁছেছে ১০ ধরনের নতুন টিকা, সংকট নিরসনে উদ্যোগ

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে পৌঁছেছে ১০ ধরনের নতুন টিকা, সংকট নিরসনে উদ্যোগ

বাংলাদেশে হাম-রুবেলা ও ওরাল পোলিওসহ মোট ১০ ধরনের টিকার নতুন একটি চালান দেশে পৌঁছেছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে এই চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

বুধবার (৬ মে) বেলা পৌনে ১২টার দিকে বিমানবন্দরে টিকার এই নতুন চালান এসে পৌঁছায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে সংকট তৈরি হয়েছিল, তা নিরসনে এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি হামের প্রকোপ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই চালান আনা হয়েছে।

এছাড়া নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি জরুরি ক্যাম্পেইনে টিকা ব্যবহারের কারণে কিছুটা ঘাটতি দেখা দেয় বলেও জানানো হয়।