ফুডির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী
দেশের অন্যতম শীর্ষ ফুড ও গ্রোসারি ডেলিভারি অ্যাপ ফুডি-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী, যিনি ইংলিশ ক্লাব লেস্টার সিটি-এর হয়েও খেলেন।
রাজধানীর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল-এ আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই অংশীদারিত্ব চূড়ান্ত করা হয়। অনুষ্ঠানে ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে হামজা চৌধুরী ফুডির বিভিন্ন প্রচারমূলক কার্যক্রমে অংশ নেবেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, তার মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ফুডির ব্র্যান্ড পরিচিতি আরও বিস্তৃত হবে।