সোমবার , ১৮ মে ২০২৬
সোমবার , ১৮ মে ২০২৬
হোমস্বাস্থ্য২৪ ঘণ্টায় হামে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৭

২৪ ঘণ্টায় হামে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৭

favicon
ভোরের আলো ডেস্ক:
২৪ ঘণ্টায় হামে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১৭

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৭ জন।

রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৮৪ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একইসঙ্গে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।