মঙ্গলবার , ১৯ মে ২০২৬
মঙ্গলবার , ১৯ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসা২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

favicon
ভোরের আলো ডেস্ক:
২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় তিন লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।


সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বাজেট অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী Tarique Rahman।


সভায় উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক পুনর্গঠন, সামাজিক সুরক্ষা এবং অঞ্চলভিত্তিক ভারসাম্যপূর্ণ উন্নয়নের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


পরিকল্পনা কমিশনের কার্যপত্র অনুযায়ী, আগামী অর্থবছরের এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১০ হাজার কোটি টাকা আসবে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পে আরও ৮ হাজার ৯২৪ কোটি টাকা যুক্ত হলে মোট উন্নয়ন ব্যয় দাঁড়াবে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি টাকার বেশি।