ঈদুল আজহায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি, নতুন সময়সূচি ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ছুটির আগের দুই দিন ব্যাংক খোলা রাখা এবং লেনদেনের নতুন সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী শনিবার (২৩ মে) ও রবিবার (২৪ মে) দেশের সব ব্যাংক শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে। এরপর সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
তবে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে ঢাকা মহানগরী, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, আশুলিয়া, টঙ্গী, সাভার ও ভালুকা এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।
এসব এলাকায় ২৫ ও ২৬ মে সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো সীমিত জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা