দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২৬৪
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হাম পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে এবং আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।