আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে সর্বোচ্চ ২,১৫৮ টাকা বৃদ্ধি
টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। নতুন দামে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এছাড়া স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।