আবারও বাড়ল আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম
টানা দুই দিনের পতনের পর আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত থেকে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে পৌঁছেছে, যা আগের তুলনায় শূন্য দশমিক ৭৭ শতাংশ বেশি।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ২৩ ডলারে লেনদেন হয়।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ, ইরান–সম্পর্কিত উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে তেলের মজুত কমে যাওয়ায় বাজারে চাপ সৃষ্টি হয়েছে, যার ফলে দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।