সোমবার , ২৫ মে ২০২৬
সোমবার , ২৫ মে ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাঈদের আগে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ৩৮ হাজার টাকা

ঈদের আগে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ৩৮ হাজার টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদের আগে আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ছাড়ালো ২ লাখ ৩৮ হাজার টাকা

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের মূল্য। ঈদুল আজহার আগে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়েছে Bangladesh Jewellers Association (বাজুস)। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।


সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম সোমবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।


এর আগে গত শনিবার প্রতি ভরিতে একই পরিমাণ অর্থাৎ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল স্বর্ণের দাম। তবে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও মূল্য বাড়ানো হলো।


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।