বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাআরও কমল সোনার দাম, নতুন দরে বিক্রি শুরু

আরও কমল সোনার দাম, নতুন দরে বিক্রি শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
আরও কমল সোনার দাম, নতুন দরে বিক্রি শুরু


দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বৃহস্পতিবার (২৫ জুন) থেকে নতুন দরে সোনা বিক্রি হচ্ছে।


মূল্য সংযোজন করসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়।


বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেয়, যা সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার মূল্য কমে যাওয়ায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।


নতুন মূল্যতালিকা অনুযায়ী—


• ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা

• ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা (কমেছে ৫ হাজার ২৪৯ টাকা)

• ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা (কমেছে ৪ হাজার ৪৯০ টাকা)


এর আগে ২২ জুন সর্বশেষ সোনার মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতনী মানের প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।


চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৮০ বার পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৪০ বার দাম বৃদ্ধি পেয়েছে, ৩৯ বার কমেছে এবং একবার মূল্য সংযোজন কর সমন্বয় করা হয়েছে।


অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।