শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
শুক্রবার , ০৩ জুলাই ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাজুলাইয়ে ১২ কেজি এলপিজির দাম কমে ১,৫২৮ টাকা

জুলাইয়ে ১২ কেজি এলপিজির দাম কমে ১,৫২৮ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
জুলাইয়ে ১২ কেজি এলপিজির দাম কমে ১,৫২৮ টাকা

জুলাই মাসের জন্য ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা, যা বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা থেকে কার্যকর হবে।


বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান।


তিনি জানান, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর কনট্রাক্ট প্রাইস (সৌদি সিপি) কমে যাওয়ায় দেশের বাজারেও এলপিজির দাম কমানো সম্ভব হয়েছে। তবে হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার কারণে জাহাজ ভাড়া এখনও স্বাভাবিক হয়নি। পরিবহন ব্যয় কমলে এলপিজির দাম আরও কমানো যেত বলে তিনি উল্লেখ করেন।


বিইআরসি চেয়ারম্যান আরও দাবি করেন, গত দুই মাসে সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৮৮৫ টাকা থাকলেও বাজারে অনেক ভোক্তা প্রায় ২০০ টাকা কম দামে এলপিজি সিলিন্ডার কিনতে পেরেছেন।