রবিবার , ০৫ জুলাই ২০২৬
রবিবার , ০৫ জুলাই ২০২৬
হোমবিনোদনচলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

favicon
ভোরের আলো ডেস্ক:
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।


শুক্রবার (৩ জুলাই) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোরে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।


ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু হয়। দীর্ঘ গণনা শেষে ভোরে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়, যেখানে সভাপতি হিসেবে শিবা শানু এবং সাধারণ সম্পাদক হিসেবে জয় চৌধুরী বিজয়ী হন।