বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমস্বাস্থ্যদেশে ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়াল, নতুন ভর্তি ১৯৬

দেশে ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়াল, নতুন ভর্তি ১৯৬

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশে ডেঙ্গু আক্রান্ত ৭ হাজার ছাড়াল, নতুন ভর্তি ১৯৬

দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।


মঙ্গলবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (দুই সিটি করপোরেশনসহ) ৫২ জন, বরিশালে ৬৬ জন, চট্টগ্রামে ৪১ জন, খুলনায় ২১ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ৬ জন এবং সিলেটে ২ জন রয়েছেন। এ সময়ে রংপুর বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৩০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে (মহানগরসহ) ২ হাজার ৫৭০ জন, বরিশালে ১ হাজার ৯৩১ জন, চট্টগ্রামে ১ হাজার ৩১৮ জন, খুলনায় ৯০৫ জন, রাজশাহীতে ২৫৮ জন, ময়মনসিংহে ২২৪ জন, সিলেটে ৬৮ জন এবং রংপুরে ৩২ জন রোগী শনাক্ত হয়েছেন।


এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহে ৫ জন, চট্টগ্রামে ৩ জন এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।


গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন। এ নিয়ে চলতি বছরে মোট ৬ হাজার ৬৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ঢাকা মহানগরেই ১৪১ জন ভর্তি আছেন।