সোমবার , ২০ জুলাই ২০২৬
সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমবিনোদনহুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ, নানা আয়োজনে স্মরণ

হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ, নানা আয়োজনে স্মরণ

favicon
ভোরের আলো ডেস্ক:
হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ, নানা আয়োজনে স্মরণ

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ (১৯ জুলাই)। দিনটি উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হচ্ছে।


নুহাশপল্লীতে আয়োজিত কর্মসূচিতে মিলাদ মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া এবং এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। এ সময় ভক্ত, শুভানুধ্যায়ী ও সাহিত্যপ্রেমীরা ফুল দিয়ে প্রিয় লেখকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।


অন্যদিকে, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি বিদ্যাপীঠেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে তার মৃত্যুবার্ষিকী। কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল এবং পুষ্পস্তবক অর্পণ।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ভক্তরা হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এছাড়া মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেলে জেলা প্রেসক্লাবে **‘হিমু পাঠক আড্ডা’** শীর্ষক একটি স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। বাংলা সাহিত্য, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য তিনি দেশের অন্যতম জনপ্রিয় সাহিত্যিক হিসেবে স্বীকৃত। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। তবে তার সৃষ্টি ও সাহিত্যকর্মের মাধ্যমে তিনি আজও অসংখ্য পাঠক-ভক্তের হৃদয়ে অম্লান হয়ে আছেন।