সোমবার , ২০ জুলাই ২০২৬
সোমবার , ২০ জুলাই ২০২৬
হোমবিনোদনসালমান খানের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের উদ্বেগ, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের উদ্বেগ, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
সালমান খানের শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের উদ্বেগ, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

বলিউড তারকা সালমান খানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে তার শারীরিক অবস্থা নিয়ে। শুক্রবার (১৭ জুলাই) মুম্বাইয়ে ‘স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি’র এক অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তিনি একটি ‘ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার’-এর উদ্বোধন করেন।


অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেক ভক্তের দাবি, সালমান খানকে আগের তুলনায় বেশ রোগা ও কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। তার মুখেও ক্লান্তির ছাপ ছিল বলে মন্তব্য করেছেন কেউ কেউ। এ কারণে অভিনেতার শারীরিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তদের একটি অংশ।


তবে সবাই এ বিষয়ে একমত নন। অনেকের মতে, শুধুমাত্র একটি ভিডিও দেখে কারও স্বাস্থ্য সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয়। কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, সালমান খানের বয়স এখন ৬০ বছর এবং তিনি আগেও জানিয়েছেন, তার ঘুমের সময় অনিয়মিত থাকে, যা শারীরিক পরিবর্তনের একটি সম্ভাব্য কারণ হতে পারে।


এর আগেও সালমান খানের কিছু ছবি ও ভিডিও প্রকাশের পর তার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছিল। তবে সর্বশেষ ভিডিও নিয়ে এখন পর্যন্ত সালমান খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।


কাজের ক্ষেত্রে শিগগিরই সালমান খানকে ‘মাতৃভূমি’ সিনেমায় দেখা যেতে পারে। এছাড়া দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারার সঙ্গে তার একটি নতুন সিনেমার কাজ চলছে বলে জানা গেছে। ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।