রবিবার , ২৬ জুলাই ২০২৬
রবিবার , ২৬ জুলাই ২০২৬
হোমবিনোদনধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা

favicon
ভোরের আলো ডেস্ক:
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা

### ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে মুখ খুললেন বলিউড তারকারা


নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দীর্ঘদিনের আন্দোলনের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের একাধিক তারকা।


শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। দিল্লির যন্তর-মন্তরে এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনে তার পদত্যাগ ছিল অন্যতম প্রধান দাবি। আন্দোলনকারীরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের শাস্তি এবং শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়ে আসছিলেন।


পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রী সোনাক্ষী সিনহা*ইনস্টাগ্রাম স্টোরিতে সংশ্লিষ্ট সংবাদটি শেয়ার করে করতালির ইমোজি ব্যবহার করেন। পরে আন্দোলনকারী সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের প্রতিক্রিয়ার একটি ভিডিও শেয়ার করে লেখেন, “ভাই, কী করে ফেললে!”


অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ইনস্টাগ্রাম স্টোরিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসংক্রান্ত একটি সংবাদ শেয়ার করেন। যদিও তিনি কোনো মন্তব্য লেখেননি, কয়েকটি ইমোজির মাধ্যমে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেন।


এদিকে অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা প্রাজক্তা কোলি ভাইরাল একটি পোস্টে মন্তব্য করেন, “Big, Big, Big Win!” একইভাবে মালাইকা অরোরা, ডায়ানা পেন্টি, শিবানি আখতার এবং তিসকা চোপড়াও এই সিদ্ধান্তকে স্বাগত জানান।


কৌতুক অভিনেতা বীর দাস  ইনস্টাগ্রামে সংক্ষিপ্ত এক বার্তায় লেখেন, “বন্ধুরা”, সঙ্গে জোড় করা হাত, ভারতের জাতীয় পতাকা ও লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, শিক্ষার্থীরা আজ গণতন্ত্র ও নাগরিক অধিকারের একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধকে আবারও সামনে নিয়ে এসেছে এবং তাদের এই সাফল্য উদযাপন করা উচিত।


অন্যদিকে অভিনেতা বিজয় ভার্মা নিজের ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের একটি ছবি পোস্ট করে *অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার জনপ্রিয় গান “চান্না মেরেয়া” থেকে লাইন উদ্ধৃত করেন—“আচ্ছা চলতা হুঁ... দোয়ায়োঁ মে ইয়াদ রখনা।”


উল্লেখ্য, আন্দোলনকারীদের দাবির মধ্যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার দাবিও ছিল। আন্দোলনকারী সংগঠনের দাবি, এ দুটি বিষয়েও কেন্দ্র সরকার ইতোমধ্যে আশ্বাস দিয়েছে।