বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
হোমবিনোদন‘নো ওয়ে হোম’-এর চার বছর পর নতুন রূপে পিটার পার্কার: ৩০ জুলাই মুক্তি পাচ্ছে সিনেপ্লেক্সে

‘নো ওয়ে হোম’-এর চার বছর পর নতুন রূপে পিটার পার্কার: ৩০ জুলাই মুক্তি পাচ্ছে সিনেপ্লেক্সে

favicon
ভোরের আলো ডেস্ক:
‘নো ওয়ে হোম’-এর চার বছর পর নতুন রূপে পিটার পার্কার: ৩০ জুলাই মুক্তি পাচ্ছে সিনেপ্লেক্সে

রাজধানীর অন্যতম জনপ্রিয় প্রেক্ষাগৃহ 'স্টার সিনেপ্লেক্স' নিশ্চিত করেছে যে, আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকেই বাংলাদেশের পর্দায় সিনেমাটি প্রদর্শিত হবে। যেখানে বিশ্বের অন্যান্য দেশে শুক্রবার (৩১ জুলাই) চলচ্চিত্রটির বৈশ্বিক প্রিমিয়ার নির্ধারিত রয়েছে। ফলে আন্তর্জাতিক মুক্তির আগেই স্পাইডার-ম্যান ফ্রাঞ্চাইজির নতুন এই কিস্তি দেখার বিশেষ সুযোগ পাচ্ছেন দেশের মার্ভেল ভক্তরা।


ছবিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম চলচ্চিত্র এবং জনপ্রিয় তারকা টম হল্যান্ডের পিটার পার্কার চরিত্রে অভিনয় করা চতুর্থ একক স্পাইডার-ম্যান সিনেমা। ডেস্টিন ড্যানিয়েল ক্রোটন পরিচালিত এই ছবিতে টম হল্যান্ডের সঙ্গে পুনরায় ফিরছেন জেনডায়া ও জ্যাকব ব্যাটালন। পাশাপাশি ভক্তদের চমক দিয়ে 'হাল্ক' চরিত্রে দেখা যাবে মার্ক রাফালোকে।


নতুন এই কিস্তিতে যুক্ত হয়েছে বেশ কিছু আলোচিত নতুন মুখ। 'স্ট্র্যাঞ্জার থিংস'খ্যাত অভিনেত্রী সেডি সিঙ্ক একটি রহস্যময় চরিত্রে এবং এমজে-র নতুন 'লাভ ইন্টারেস্ট' চরিত্রে অভিনয় করেছেন ইমান এসফান্দি।


‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার ঠিক চার বছর পরের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। বিশ্ববাসী যখন পিটার পার্কারের আসল পরিচয় সম্পূর্ণ ভুলে গেছে, তখন সাধারণ জীবন নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এক নতুন বিশ্বমানবের হুমকি ও শত্রুর মুখোমুখি হতে দেখা যাবে প্রিয় এই সুপারহিরোকে।