বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › বিনোদন › আবারও শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট

আবারও শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
আবারও শেষ মুহূর্তে স্থগিত অনুপম রায়ের ঢাকা কনসার্ট

সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও আবারও শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্ট। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘অনিবার্য কারণ’ দেখিয়ে কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান।


আগামী শনিবার (১ আগস্ট) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


বুধবার (২৯ জুলাই) আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস এক বিজ্ঞপ্তিতে জানায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কনসার্টটি স্থগিত করা হয়েছে।


আয়োজকদের পক্ষ থেকে আরও জানানো হয়, যারা কনসার্টের টিকিট কিনেছেন, তারা অফিসিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিটের সম্পূর্ণ মূল্য ফেরত পাবেন।


এর আগে গত ২৬ জুন একই ভেন্যুতে অনুপম রায়ের কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য কারণ দেখিয়ে সেটিও স্থগিত করা হয়েছিল। ফলে টানা দ্বিতীয়বারের মতো ঢাকায় এই জনপ্রিয় শিল্পীর নির্ধারিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হলো।