শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
শুক্রবার , ৩১ জুলাই ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাআগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আগস্ট মাসেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে জুলাই মাসে নির্ধারিত মূল্যই আগামী মাসজুড়েও কার্যকর থাকবে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, আগস্ট মাসে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকাই থাকবে।


এর আগে চলতি বছরের ১ জুন থেকে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানো হয়েছিল। এরপর জুলাই মাসেও সেই মূল্য বহাল রাখা হয়।


সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগস্ট মাসেও জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।