লন্ডনে তরুণীর সঙ্গে দেখা গেল আরিয়ান খানকে, নতুন করে প্রেমের গুঞ্জন
বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক মাধ্যমে নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি ভাইরাল হওয়া কয়েকটি ছবি ও ভিডিও ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
প্রথমে ওই তরুণীর পরিচয় স্পষ্ট না হলেও, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে শিল্পী ভিনি তাকাইর বলে দাবি করেন।
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, লন্ডনের একটি ক্যাসিনো থেকে একসঙ্গে বের হচ্ছেন আরিয়ান খান ও ভিনি। এ সময় আরিয়ানকে সাধারণ পোশাকে এবং ভিনিকে কালো রঙের পোশাকে দেখা যায়।
ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, তারা কি শুধুই বন্ধু, নাকি তাদের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক রয়েছে।
এদিকে ছবি ছড়িয়ে পড়ার পর ভিনি তাকাই নিজের ইনস্টাগ্রামে লন্ডন সফরের কয়েকটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লেখেন, “লন্ডন, তোমাকে ভালোবাসি।” এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।
এ ছাড়া জানা গেছে, ইনস্টাগ্রামে আরিয়ান ও ভিনি একে অপরকে অনুসরণ (ফলো) করেন। তবে সম্পর্কের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তাদের কেউই।
এর আগেও আরিয়ান খানের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। অভিনেত্রী ও মডেল লারিসা বোনেসির সঙ্গে তাঁর সম্পর্কের খবরও আলোচনায় আসে। লারিসাকে আরিয়ানের পোশাকের ব্র্যান্ড ‘ডি’ইয়াভল এক্স’-এর প্রচারণা এবং তাঁর পরিচালিত ওয়েব সিরিজ *দ্য ব্যা***ডস অব বলিউড*-এর প্রিমিয়ারেও দেখা গিয়েছিল।
তবে সেই সময়ের মতো এবারও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি আরিয়ান খান।